আজ মুর্শিদাবাদ পৌরসভার পৌর ভোটে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী বিপ্লব চক্রবর্তী র সমর্থনে লালবাগ আস্তাবল মোড় থেকে এক পদযাত্রা শুরু হয়ে রেস্ট্রি অফিসের সামনে নির্বাচনী সভায় শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সুব্রত সাহা ,সাংসদ আবু তাহের খান , অপূর্ব দত্ত ,৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিপ্লব চক্রবর্তী সহ জেলা এবং শহর নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আজ এই নির্বাচনী সভা থেকে বক্তা পরিযায়ী পাখিদের কথা বলেন,তিনি বলেন এই পাখি শীতের সময় আমাদের এই দেশে দেখা যায় ঠিক সেরকম ভোটের সময় অন্যান্য বিরোধী প্রার্থীদের কেউ দেখতে পাওয়া যায় না ।যখন করোনা শুরু হয়েছিল সেই সময় এইসব ভোট প্রার্থীদের দেখা মেলেনি তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে গরিব মানুষদের জন্য বিনা পয়সার বাজার ,মা ক্যান্টিন, করোনা রোগীদের এবং দুঃস্থ মানুষদের বাড়িতে বাড়িতে খাবার বিলি, ঔষধ ,ঘোড়ার খাবার এই সমস্ত পরিষেবা মুর্শিদাবাদ পৌরসভায় উদ্যোগে তৃণমূলের এই পৌর বোর্ডের সমস্ত সৈনিক রা বিপ্লব চক্রবর্তীর সঙ্গে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে গিয়েছেন। তখন অন্য কোন বিরোধী নেতাদের দেখা পাওয়া যায়নি। এখন ভোটের বাজার তাই সবাই গা হাত পা ঝেড়ে বেরিয়ে পড়েছেন ,ঠিক পরিযায়ী পাখিদের মতো, আবার যখন গরম পড়বে তখন পাখিরা যেমন হারিয়ে যাবে তেমনি ভোট শেষ হলে এই সমাজ দরদীদের আর দেখা মিলবে না । তাই এই নির্বাচনীসভা থেকে মাননীয় মন্ত্রী সুব্রত সাহা এবং সাংসদ আবু তাহের খান বলেন প্রতিটি ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গুলি যাতে সুস্থভাবে এই শহরের সমস্ত জনগণের কাছে পৌঁছে যায় সেই জন্য সমস্ত ওয়ার্ডের প্রার্থীদের ঘাসফুলে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এই মুর্শিদাবাদ পৌরসভা তুলে দেয়ার আহ্বান জানান মাননীয় মন্ত্রী সুব্রত সাহা এবং সংসদ আবু তাহের খান।
ফেসবুকে আমাদের পেজ https://www.facebook.com/prabaho.in
মুর্শিদাবাদ জেলা ও পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অনলাইন নিউজ পোর্টাল প্রবাহ সংবাদ।
ফেসবুক পেজ: https://www.facebook.com/prabaho.in
ধন্যবাদ।

0 Comments